যেসব পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন হয়, সেগুলোকে বলা হয় --  

A    আইসোটোন

B    আইসোবার

C     আইসোটোপ

D    আইসোমার  

Solution

Correct Answer: Option C

যেসব পরমাণুর (নিউক্লাইডের) ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একই তাদের আইসোটোপ বলা হয়।

আইসোটোপ শব্দটি এসেছে গ্রিক আইসোস (সমান) এবং টপোস (স্থান) শব্দ দু’টি থেকে। যার অর্থ দাঁড়ায় একই স্থান। আইসোটোপগুলো একই মৌলের পরমাণু হওয়ায় পর্যায় সারণীতে একই স্থানে এদের রাখা হয়।

যেকোনো মৌলের পরিচয় নির্ধারিত হয় এর কেন্দ্রে প্রোটনের সংখ্যার ভিত্তিতে। নিউট্রন সংখ্যা যাই হোক না কেন প্রোটন সংখ্যা সমান হলে তাদের একই মৌল হিসেবে ধরা হয়। কারণ পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে আর ইলেকট্রন সংখ্যাই পরমাণুর রাসায়নিক ধর্ম স্থির করে দেয়।

যেমন কার্বনের তিনটি আইসোটোপ হচ্ছে: কার্বন-১২, কার্বন-১৩ এবং কার্বন-১৪। এদের সবার কেন্দ্রে প্রোটন সংখ্যা ৬ হলেও নিউট্রন সংখ্যা যথাক্রমে ৬, ৭ এবং ৮। তাই এদের রাসায়নিক ধর্ম একইরকম হলেও পারমাণবিক ভর আলাদা।

কার্বন-১২: ৬ টি প্রোটন ও ৬ টি নিউট্রন
কার্বন-১৩: ৬ টি প্রোটন ও ৭ টি নিউট্রন
কার্বন-১৪: ৬ টি প্রোটন ও ৮ টি নিউট্রন
যেসব মৌলের প্রাকৃতিক আইসোটোপ নেই তাদেরও কৃত্রিম আইসোটোপ তৈরি করা হয়েছে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 86
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
General Knowledge
পরিবেশ সম্মেলন: স্টকহোম সামিট, ধরিত্রী সম্মেলনসমূহ, COP সমূহ, ব্ল্যাক সেপ্টেম্বর।
চুক্তিসমূহ: প্যারিস চুক্তিসমূহ, ডেটন চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি এবং বিভিন্ন অস্ত্র চুক্তি, জেনেভা কনভেনশন।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Number, Gender
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions